বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় শ্রীলংকার

আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় শ্রীলংকার

হাসারাঙ্গা ডি সিলভার ঝড়ো ব্যাটিং ও মাথিশা পাথিরানার বোলিং নৈপুন্যে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক শ্রীলংকা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলংকা ৪ রানে হারিয়েছে আফগানদের। 


হাসারাঙ্গা ৩২ বলে ৬৭ রান এবং ২৪ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন ম্যাচ সেরা পাথিরানা।
ডাম্বুলাতে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভার ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১৫ দশমিক ৫ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তুলে শ্রীলংকা। এরপর ১৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৬০ রানে অলআউট হয় লংকানরা। ৭টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৬৭ রান করেন হাসারাঙ্গা। 
আফগানিস্তানের ফজলহক ফারুকি ২৫ রানে ৩ উইকেট নেন।


১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার ও অধিনায়ক ইব্রাহিম জাদরানের লড়াকু ইনিংসে জয়ের লড়াইয়ে ছিলো আফগানিস্তান। ১ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ১১ রান দরকার পড়ে আফগানদের। কিন্তু পেসার বিনুরা ফার্নান্দোর করা শেষ ওভারে ৬ রানের বেশি নিতে পারেননি ইব্রাহিম। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তুলে হার নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। ৮টি চারে ৫৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম।

 

১৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে শ্রীলংকা ও আফগানিস্তান।