বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাকিবকে পাকিস্তানের অধিনায়ক ঘোষণা আইসিসির

সাকিবকে পাকিস্তানের অধিনায়ক ঘোষণা আইসিসির

আর এক দিন পরেই ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বিশ্বকাপ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও সেখান থেকে সরে এসেছে আয়োজকরা। তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয় 'ক্যাপ্টেন্স ডে'। সেখানে নিজেদের লক্ষ্যে কথা জানিয়েছেন অধিনায়করা।

এসময় বিশ্বকাপে লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এসময় ভুল করে সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিয়েছে আইসিসি! মূলত, সাকিব যখন কথা বলছিলেন তখন তার নামের নিচে গ্রাফিক্সজনিত ভুলে লেখা ছিল 'Captain, Pakistan'।

এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশের অধিনায়ক। অনুষ্ঠানের উপস্থাপক বিশ্বকাপজয়ী সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি, ২০১৯ বিশ্বকাপের পর থেকে ৩-৪ এ অবস্থান ছিলো আমাদের। এখন মাঠে নিজেদের প্রমাণ করার পালা। গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।'