সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইপিজেডে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা...

ইপিজেডে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা...

ক্রীড়া ডেস্ক নিউজ:-

 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ বন্দরটিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্ধোধনী খেলা ২২ মে বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি ট্রার্ফ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

রাত সাড়ে ৯ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন থানা কমিটির আমীর মোঃ আবু মোকারম। 

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ, এডভোকেট মোঃ শাহেদ, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল্লাহ আল আরিফ,আল -মামুন, ক্রীড়া সংগঠক মোঃ জিয়াউদ্দিন জিয়া, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনীতে ২ টি ম্যাচ মাঠে গড়িয়েছে। বাকি ম্যাচগুলো পর্যায় ক্রমে অনুষ্ঠিত হবে বলে আয়োজক‌ কমিটির দায়িত্বশীল মোঃ ফখরুল ইসলাম জানান।