শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫২:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

স্বামীর বিরুদ্ধে থানায় জিডি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানর

স্বামীর বিরুদ্ধে থানায় জিডি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানর

বিশেষ প্রতিনিধি (খাগড়াছড়ি):-



স্বামী রেভিলিয়াম রোয়াজা (৩৫) এর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। 

রবিবার (২০ এপ্রিল) তিনি খাগড়াছড়ি সদর মডেল থানায় তিনি এ জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ১৫ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বর্তমানে কাহাম নামে তাদের এক ছেলে আছে।  বিয়ের পর থেকে স্বামী রেভিলিয়াম রোয়াজা তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে করতো। 

 

স্বামীর বিরুদ্ধে থানায় জিডি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানর


 

বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের বিষয় নিয়ে সাংসারিক জীবন অতিষ্ট করে তুলেছিলেন রোয়াজা।
 

তিনি আরো উল্লেখ করেন, তার স্বামী বিভিন্ন ইস্যু নিয়ে তাকে গালমন্দ করেন ও হত্যার হুমকি দেন। আর স্ত্রীকে হত্যা করতে না পারলে নিজে আত্মহত্যা করে ফাঁসাবেন বলে হুমকি দেন। তাই তিনি খাগড়াছড়ি সদর মডেল থানায় জিডি করেছেন।


এ নিয়ে কথা বলার জন্য রেভিলিয়ার রোয়াজার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার স্বামীর বিরুদ্ধে জিডি করার বিষয়টি স্বীকার করেছেন ।