শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

এক কর্মকর্তার বদলি ঠেকাতে খামারবাড়িতে সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি

এক কর্মকর্তার বদলি ঠেকাতে খামারবাড়িতে সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলি ঠেকাতে সড়ক অবরোধ করেছে একদল মানুষ।
 

রোববার দুপুর ১২টার দিকে খামারবাড়ি গোলচত্বর এলাকায় অবরোধ শুরু হলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশেপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার ফলে সড়কে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
 

একই সময় বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কিছু কর্মকর্তা খামারবাড়ির ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে রোববার দুপুরে অ্যাসোসিয়েশনের মহাসচিব সাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, তাদের সংগঠনের এই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে অনৈতিক ও শৃঙ্খলা বিরোধী এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
 

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ জানায়, ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কিছু মানুষ দুপুর ১২টার দিকে খামারবাড়ির খেজুর বাগান ক্রসিং সড়ক অবরোধ করেন। এতে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর বা বিজয় সরণিগামী যানবাহন আটকে যায়, এক্সপ্রেসওয়ে থেকে নামার মুখও বন্ধ হয়ে যায় এবং ফার্মগেট থেকে আসাদগেট ক্রসিংয়ের রাস্তা বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার দিকে অবরোধকারীরা মূল সড়ক থেকে সরে গিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অবস্থান নেন।
 

রাজধানীর মোহাম্মদপুর থেকে তেজগাঁও অফিসে যাওয়ার পথে যানজটে আটকে পড়া আরিফ হাসান বলেন, "বাইক চালিয়েও খুব ধীরে ধীরে রাস্তা পার হচ্ছি। তীব্র রোদ আর গরমের মধ্যে, তাছাড়া রোজা। এমন পরিস্থিতিতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছি।"
 

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম জানান, “দুপুর বারোটার দিকে রাস্তা অবরোধের পর, ডিএমপির তেজগাঁও ক্রাইম ডিভিশনের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা ১০ মিনিট সময় নিলেও পরবর্তী এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। আমরা তাদের জানিয়েছি, রমজান মাস চলছে, রোজাদাররা ভোগান্তিতে পড়ছেন, তবে তারা সরে যায়নি।”
 

বৃহস্পতিবার, কৃষি মন্ত্রণালয় ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলি করার প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনের পরপরই মাহবুবুর রশীদের সমর্থকরা খামারবাড়িতে উত্তেজনা সৃষ্টি করেন, কর্মকর্তা-কর্মচারীদের বের হতে বাধা দেওয়ার জন্য মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিকেলে, ১৫-২০ কর্মকর্তা এবং কিছু বহিরাগত ব্যক্তি নতুন দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মুরাদুল হাসানের কক্ষে ঢুকে তাকে হুমকি দেন।
 

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে। সেখানে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমের অপসারণ দাবি করেন। তবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ছাড়া শীর্ষ অনেক নেতা উপস্থিত ছিলেন না।