শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪২:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পল্লবীতে দুই সন্তানকে হত্যা, আত্মহত্যার চেষ্টায় বাবা

পল্লবীতে দুই সন্তানকে হত্যা, আত্মহত্যার চেষ্টায় বাবা

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল।
 

নিহত শিশুদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ বছর এবং আরেকজনের ৩ বছর। অভিযুক্ত বাবার নাম মো. আহাদ (৪০)। পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
 

এসআই মাজেদুল জানান, "আজ সকালে আমাদের কাছে খবর আসে যে পল্লবীর বাইগারটেক এলাকায় একটি বাসায় দুই শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে এবং তাদের বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।"
 

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ এবং ঘটনার পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে।