শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম। নিহত যুবকের নাম রুবেল, তিনি সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত রফিজ উদ্দিন মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নবীগঞ্জের মদনপুর-মদনগঞ্জ সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
 

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের। মরদেহের কিছু অংশ গুইসাপ বা অন্য কোনো প্রাণীর খেয়ে ফেলার কারণে আঘাতের চিহ্ন সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।