বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করা শান্ত

এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করা শান্ত

এশিয়া কাপে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের লড়াইয়ের আগেই বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল। এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার নাজমুল হাসান শান্ত। আজ (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপে আর মাঠে নামতে পারবেন না শান্ত। সবশেষ কয়েক সিরিজ ধরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন চলমান এশিয়া কাপ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৮৯ রানের পর দ্বিতীয় ম্যাচেই শতকের দেখা পান এই ব্যাটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়েও বেশ ভালোভাবেই ছিলেন তিনি।

বিসিবির পাঠানো বিবৃতিতে শান্তর ইনজুরি প্রসঙ্গে বিসিবির ফিজিও বায়জিদ ইসলাম বলেন, 'দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময়ই শান্ত হ্যামস্ট্রিংয়ের কথা জানায়। এরপর সে ফিল্ডিংও করতে পারেনি। আমরা তার এমআরআই করিয়েছি। তার পেশিতে ফাটল আছে। শান্ত এশিয়া কাপে আর খেলছে না, সে দেশে ফিরে গিয়ে পুনর্বাসন শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।'