শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

খুলনা পুলিশের এডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

খুলনা পুলিশের এডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি (খুলনা):-

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি তার সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন এবং জ্ঞাত আয়ের উৎসের বাইরে অতিরিক্ত সম্পদ অর্জন করেছেন।
 

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম সোমবার (৪ নভেম্বর) এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, কামরুজ্জামান তার সম্পদ বিবরণীতে প্রায় ১৯ লাখ টাকার সম্পদ গোপন করেছেন এবং তার জ্ঞাত আয়ের উৎসের সাথে মিলিয়ে প্রায় ১ কোটি ২ লাখ টাকার অতিরিক্ত সম্পদ অর্জন করেছেন।
 

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, কামরুজ্জামানের নামে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা তার জীবনযাপন ও আয়ের সঙ্গে মেলে না। তিনি তার পদবী ও ক্ষমতার অপব্যবহার করে এই অতিরিক্ত সম্পদ অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।