শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাজেক অবরোধ: হাজার হাজার পর্যটক আটকে, হেলিকপ্টারে উদ্ধার

সাজেক অবরোধ: হাজার হাজার পর্যটক আটকে, হেলিকপ্টারে উদ্ধার

ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-


বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় গত শুক্রবার থেকে চলমান অবরোধের কারণে প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

অবরোধের ফলে সাজেক ভ্যালিতে খাদ্য, পানি ও গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। পর্যটকরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই জরুরি ভিত্তিতে বাড়ি ফিরতে চাইছেন।
 

এই পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। রোববার থেকেই হেলিকপ্টারের মাধ্যমে কিছু পর্যটককে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। রিসোর্ট মালিকরা পর্যটকদের আকৃষ্ট করতে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছেন।
 

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার জানিয়েছেন, বিকেলের মধ্যে অবরোধ শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আশা করছেন, মঙ্গলবার থেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে গেলে বাকি পর্যটকরা নিজেদের গন্তব্যে চলে যেতে পারবেন।