সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মারা গেছেন  টাইটানিক সিনেমার প্রযোজক

মারা গেছেন  টাইটানিক সিনেমার প্রযোজক

চলে গেলেন হলিউডের তুমুল জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার প্রযোজক জন ল্যান্ডিউ। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৬৮ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।

 

জন ল্যান্ডিউ কল্পকাহিনি ভিত্তিক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ও প্রযোজনা করেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন। অস্কার বিজয়ী প্রযোজক জন ল্যান্ডিউ জেমস ক্যামেরনের ‘অবতার-২’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’ সিনেমাতেও তার অবদানও ছিল বেশ প্রশংসনীয়।  
 

প্রয়াত জন ল্যান্ডিউয়ের ছেলে জেমি ল্যান্ডিউ এক বিবৃতিতে জানিয়েছেন, তার বাবা আর পৃথিবীতে নেই। তার মৃতুতে হলিউডের অনেক তারকাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।