শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মুরাদনগরে ৭ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মুরাদনগরে ৭ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার মুরাদনগরে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনার আওতায় ওই বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার(২১ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে ৩০/৩২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, প্রনোদনাপ্রপ্ত কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রতি কৃষক ৫ কেজি উফসি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।