শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০২:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মুরাদনগরে পাওনা টাকা চাওয়ায় হামলা, ঘরবাড়ি ভাঙচুর

মুরাদনগরে পাওনা টাকা চাওয়ায় হামলা, ঘরবাড়ি ভাঙচুর

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ-



পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে,মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শুক্রবার(১নভেম্বর) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানাগেছে, রহিমপুর গ্রামের হাশেম মিয়ার ছেলে হেলাল মিয়ার নিকট থেকে ভুক্তভোগী রুহুল আমিন বিরানী দোকানের বকেয়া বাবদ ১২হাজার টাকা, ব্যানার প্রিন্টের বকেয়া বাবদ ১৭ হাজার টাকা ও হাওলাত বাবদ ২০ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার টাকা পায়। সেই টাকা হেলাল মিয়া গত ছয় মাস ধরে দেম দিচ্ছি করে ঘুরাতে থাকে। শুক্রবার সকালে রুহুল আমিন সেই পাওনা টাকার কথা হেলাল মিয়ার বাবা হাশেম মিয়ার নিকট বললে হাশেম মিয়া রুহুল আমিনকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে।

রুহুল আমিন’র প্রতিবাদ করলে হাশেম মিয়া ও তার ছেলে সোহাগ মিয়াসহ কয়েকজন মিলে এলোপাথারী কিল, ঘুষি, মারা শুরু করে। পরে আশপাশের লোকজন ঝরো হয়ে রুহুল আমিনকে রক্ষা করে।

এর কিছুক্ষণ পর হাশেম মিয়া, তার ছেলে হেলাল মিয়া ও সোহাগ মিয়া, শরিফ মিয়া, সাঈদ সহ আরো লোকজন লোহার রড, দা, সাবল, গ্যাস পাইপসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রুহুল আমিনের বাড়ীতে গিয়ে বসতঃ বাড়ীর দরজা, জানালা, ভাংচুর করে ও মেরে ফেলার হুমকি দিয়ে আসে। এ ঘটনার পর রুহুল আমিন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।