শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আঃ লীগ ২ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আঃ লীগ ২ নেতা গ্রেফতার

ঢাকা প্রেস
মোঃ আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে ভূরুঙ্গামারী থানা পু‌লিশ।  

 

গ্রেপ্তারকৃতরা হ‌লেন উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সহ সভাপতি আফতাব মন্ডল (৬০) ও ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু (৪৭)।

 

রোববার (১০ নভেম্বর) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।   

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের  বিশেষ  অভিযানে উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের শাহা আলী মন্ডলের ছেলে আফতাব আলী মন্ডল এবং বীর ধাউরার কুটি গ্রামের ছবী উল্লাহর ছেলে আজিজুল হক রাজুকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।