সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সমালোচনার মুখে অমিতাভ উপহার ছুড়ে দিয়ে ভক্তদের দিকে

সমালোচনার মুখে অমিতাভ উপহার ছুড়ে দিয়ে ভক্তদের দিকে

বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের এক প্রভাবশালী তারকা। পর্দায় হোক আর বাস্তব জীবনে, অভিনেতাকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন অনুরাগীরা। অমিতাভও সংস্পর্শে থাকেন অনুরাগীদের। প্রতি রবিবার অভিনেতার বাসভবন ‘জলসা’র সামনে জড়ো হয় হাজারও ভক্ত অনুরাগী। অমিতাভকেও বাইরে এসে তাদের সামনে দাঁড়াতে দেখা যায়। 


গতকাল রবিবারও (৭ জুলাই) ভক্তদের ডাকে সাড়া দেন বিগ বি। এদিন উপহার দিতে দেখা যায় অমিতাভকে। ভক্তদের দিকে উপহার ছুড়ে দেন অভিনেতা। তবে ভক্তদের দিকে অমিতাভের উপহার ছুঁড়ে দেয়াটা ভালোভাবে নিতে পারছেন না নেটিজেনরা। অভিনেতার সমালোচনায় মুখর ইন্টারনেটের একাংশ।


জনপ্রিয় পাপারাৎজি অ্যাকাউন্ট ভুমপ্লার শেয়ার করা একটি ভিডিওতে অমিতাভ বচ্চনকে ভক্তদের এদিন উপহার দিতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, একের পর এক উপহার ছুঁড়ে দিচ্ছেন জলসার বাইরে জড়ো হওয়া মানুষগুলোর দিকে।


এদিন একটি কালো কুর্তা এবং পাজামা সেট পরেছিলেন অমিতাভ। সঙ্গে লাল জ্যাকেট। অভিনেতার উপহার ছুঁড়ে দেয়ার ভিডিও ক্লিপটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর ভিডিওটি দেখে অনেকেই এভাবে উপহার ছোঁড়া নিয়ে সমালোচনা করেছেন অমিতাভের। একজন নেটিজেন লিখেছেন, ‘এভাবে ছুঁড়ে দেওয়া খুব অমার্জিত আচরণ।


কেউ উনার দান চাননি।’ অপর একজন লিখেছেন, ‘আমার তো খুব খারাপই লাগল। জানি না এটাকে কেউ সমর্থন করবে কি না।’অন্য একজন লিখেছেন, ‘এই জন্য তারকাদের মাথায় ওঠাতে নেই। তারা আপনাদেরই অপমান করবে।’ তবে অনেক অনুরাগী অমিতাভকে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তদের উপহার বিতরণের জন্য। কারো কারো মতে, অমিতাভ বরাবরই ভক্তদের জন্য একজন আদর্শ তারকা।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের চলচ্চিত্র ‘কল্কি  ২৮৯৮ এডি।’ নাগ অশ্বিনের বিগ বাজেটের সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন অমিতাভ। এই সিনেমায় আরও রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দিশা পাটানির মতো তারকা।