বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপের যে সমীকরণে সুপার ফোরে বাংলাদেশ

এশিয়া কাপের যে সমীকরণে সুপার ফোরে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ ছিল বাংলাদেশের। হারলেই বাদ। জিতলেও সুপার ফোরে যাওয়ার গ্যারান্টি ছিল না। বড় ব্যবধানে জিততে হতো। ব্যাটাররা বিশাল স্কোর গড়ে প্রাথমিক কাজটা সারার পর বাংলাদেশের সামনে সুপার ফোরের দ্বার উন্মোচিত হয়। 

শেষ পর্যন্ত বোলারদের পারফর্মেন্সে অফিসিয়াল ঘোষণা না এলেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রবিবার আফগানদের ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৪ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ।

তখন সমীকরণ দাঁড়ায়, আফগানদের ২৭৯ রানের মধ্যে থামাতে পারলে সরাসরি সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তাসকিন-শরীফুলদের আগুনে বোলিংয়ে আফগানদের ২৪৫ রানে অলআউট করে সেই সমীকরণ সহজেই মিলে গেছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ আর শ্রীলঙ্কার পয়েন্ট এখন ২ করে। তবে রানরেটে (.৯৫১) এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা।


দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট এখন ০.৩৭৩। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানদের (নেট রানরেট -১.৭৮০) হারিয়ে দেয়, তাহলে এমনিতেই বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত। আফগানরা গ্রুপের তলানিতেই থেকে যাবে। অন্যদিকে আফগানরা যদি কম ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়, তাহলে তারা নেট রানরেটে গ্রুপের তৃতীয় স্থানেই থেকে যাবে। বাংলাদেশ আর শ্রীলঙ্কা যাবে সুপার ফোরে।

আর যদি আফগানিস্তান অনেক বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে তাদের নেট রানরেট বেড়ে যাবে এবং শ্রীলঙ্কার রানরেট স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। সেটা এতটাই কমবে যে, বাংলাদেশ চলে যাবে শীর্ষে। কপাল পুড়বে শ্রীলঙ্কার। গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে সুপার ফোরে যাবে আফগানিস্তান।

এই সমীকরণে অফিসিয়াল ঘোষণা না এলেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারা বাংলাদেশ আজ নিজেদের রুদ্ধরূপ দেখিয়ে দিল আফগানদের বিপক্ষে।