বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৯:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাঁচিতে জাদেজার ঘূর্ণিতে থামল ইংল্যান্ডের প্রতিরোধ

রাঁচিতে জাদেজার ঘূর্ণিতে  থামল ইংল্যান্ডের প্রতিরোধ

রাঁচিতে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রুট। ১০ বাউন্ডারিতে ১২২ রান করেন তারকা এই ব্যাটার।

প্রথম দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এরপর জো রুট, বেন ফোকস এবং অলি রবিনসনের সঙ্গে দুটো বড় জুটি গড়ে প্রথম দিনটা পার করেন অপরাজিত থেকেই। তবে রুট শেষমেশ অপরাজিত থাকলেও দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় অলআউট হয়েছে ইংলিশরা।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। অষ্টম উইকেটে আগের দিনের গড়া ৫৭ রানের জুটিতে আরও ৪৫ রান যোগ করেন অলি রবিনসন এবং রুট। আগের দিন ৩১ রানে অপরাজিত থাকা রবিনসন তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটিও। ইংল্যান্ডের সবকিছুই যখন ভালো চলছিল, তখন বোলিংয়ে আসেন রবীন্দ্র জাদেজা।
 
৫৮ রান করা রবিনসনকে ঘূর্ণির ফাঁদে ফেলে ক্যাচে পরিণত করেন জাদেজা। একই ওভারে ফেরান শোয়েব বশিরকেও। শেষ উইকেটে ৪ রানের বেশি যোগ করতে পারেনি ইংল্যান্ড। এলবিডব্লিউ করে অ্যান্ডারসনকেও আউট করেন জাদেজা।

প্রথম ইনিংসের ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি জাদেজা। ৪ উইকেট নিয়েছেন তিনি। আগের দিন প্রথম ঘণ্টায় ৩ উইকেট নেয়া আকাশ দীপের প্রথম ইনিংসে উইকেট ওই তিনটাই। মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট।