মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মতবিনিময় সভা

আজ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মতবিনিময় সভা

ক্ষমতাসীন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক মতবিনিময় সভা হবে আজ বৃহস্পতিবার। বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

 

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাসমূহের নেতৃবৃন্দ, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্যবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

স্বাগত বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।