শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৭:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আবুধাবিতে বাংলাদেশি শ্রমিকে কুপিয়ে হত্যা

আবুধাবিতে বাংলাদেশি শ্রমিকে কুপিয়ে হত্যা

ঢাকা প্রেস
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:-


আবুধাবিতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশি শ্রমিক মহিউদ্দিন লিটন। নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের বাসিন্দা লিটন গত সাড়ে তিন বছর ধরে আবুধাবিতে একটি চাকরি করতেন।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর), কর্মস্থলের কাছে অজ্ঞাত ব্যক্তিরা তাকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলেও শনিবার সকালে তিনি মারা যান। নিহতের পরিবার সরকারের কাছে তার মরদেহ দেশে আনার জন্য অনুরোধ করেছে।
 

নিহতের ছেলে আশরাফুল ইসলাম রিমন জানান, তার বাবা জীবিকার তাগিদে বিদেশে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডে তার পরিবারটি সর্বনাশ হয়েছে।
 

স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজাল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
 

এই ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
 

প্রশ্ন উঠেছে, বিদেশে গিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশি শ্রমিকরা কেন এভাবে নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন? সরকারকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।