শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাষ্ট্রপতি অপসারণ: সরকারের সর্বশেষ অবস্থান

রাষ্ট্রপতি অপসারণ: সরকারের সর্বশেষ অবস্থান

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের সর্বশেষ অবস্থান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তবে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে।
 

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে শফিকুল আলম বলেছেন, "আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যারা বিক্ষোভ করছে তারা যেন বঙ্গভবনের আশপাশ থেকে সরে যায় সেটার জন্য বলেছি। বঙ্গভবনের সিকিউরিটি বাড়িয়েছি।"

 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। এই বক্তব্য দিয়ে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সরকার আইন উপদেষ্টার এই মন্তব্যের সঙ্গে একমত হলেও, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে প্রেস সচিব।

 

মঙ্গলবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। কিছু বিক্ষোভকারী বঙ্গভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীকে ব্যবহার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা গিয়ে তাদের শান্ত করেন এবং রাষ্ট্রপতিকে অপসারণে দুই দিনের আলটিমেটাম দেয়া হয়।

 

বর্তমানে সরকার বঙ্গভবনের নিরাপত্তা বাড়িয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

 

বাংলাদেশে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি এবং সরকারের প্রতিক্রিয়া নিয়ে রাজনৈতিক উত্তেজনা চলছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে।