সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হুমায়ুন ফরীদির জন্মদিনে বই: ৬০ স্মৃতি, প্রচ্ছদে আফজাল

হুমায়ুন ফরীদির জন্মদিনে বই: ৬০ স্মৃতি, প্রচ্ছদে আফজাল

ঢাকা প্রেসঃ
২৯ মে, প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন।
তার জন্মদিন উপলক্ষে প্রকাশিত হচ্ছে 'হুমায়ূন ফরিদী: সাধারণ এক অসাধারণ' নামের একটি বই। বইটিতে ফরীদির স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বইটির সম্পাদনা করেছেন আহমেদ রেজাউর রহমান। বইয়ের প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন, যিনি ছিলেন হুমায়ুন ফরীদির ঘনিষ্ঠ বন্ধু।

আফজাল হোসেন বলেছেন, "হুমায়ুন ভাই আমার বন্ধু ছিলেন। তার সাথে আমার অনেক স্মৃতি আছে। এই বইতে তার সেই স্মৃতিগুলো লেখার সুযোগ পেয়ে আমি আনন্দিত।"

বইটিতে লেখালেখি করেছেন ইমদাদুল হক মিলন, নাসির উদ্দীন বাচ্চু, রাইসুল ইসলাম আসাদ, ফেরদৌসি মজুমদার, জয়া আহসান, আফরান নিশো, জিতু আহসান, এবং হুমায়ুন ফরীদির পরিবারের সদস্যরা।

আজ সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনের ব্যক্তিত্বরা উপস্থিত থেকে হুমায়ুন ফরীদীকে স্মরণ করবেন।