শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে পৃথক অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার

কুড়িগ্রামে পৃথক অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১১ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ০৩:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সরদ ইউনিয়নের দক্ষিন ইজলামারী  এলাকায় ডোবা জমি থেকে ১৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করে। 

 

পাশাপাশি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশশের একটি চৌকস টিম গত ১১ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল আনুমানিক ০৫:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী এলাকায় একটি বাঁশ বাগানের ভিতর থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় পৃথক দুইটি অভিযানে মোট ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উক্ত বিষয়ে রৌমারী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যহত রয়েছে। 

 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।