শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৪:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নাচোলে অভিযোগের ২ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার!

নাচোলে অভিযোগের ২ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার!

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযোগের ২ ঘন্টার মধ্যে এক শিশুকন্যা ধর্ষন চেষ্টার আসামীকে আটক করতে সক্ষম হয়েছেন নাচোল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদ হোসেন।

নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন জানান, গত ১৪ অক্টোবর সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার নেজামপুর ইউপির জংলা দোগাছী গ্রামে অভিযুক্ত আঃ মান্নানের বাড়ির পাশে কয়েকজন শিশুর সাথে নির্যাতিত শিশুটি খেলাধুলা করছিল। ওইসময় একই পাড়ার মৃত সহিদ আলীর ছেলে আঃ মান্নান কবিরাজ(৬০) প্রতিবেশীর এক শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। ওই শিশুকন্যার ডাক-চিৎকারে অন্যান্য শিশুরা ও প্রতিবেশীরা ধর্ষকের বাড়িতে ছুটে আসলে অভিযুক্ত আঃ মান্নান কবিরাজ তার ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। শিশুটির মাসহ তার স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা করান। শিশুটির ভয়-ভীতি কাটলে ও মানসিকভাবে সুস্থ্য হলে শিশুটির মা গত ১৬ অক্টোবর সন্ধা সাড়ে ৬টায় নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করেন। অভিযোগের ২ঘন্টার মধ্যে ওই রাতেই নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত আঃ মান্নানের বাড়ি থেকে আসামীকে আটক করেন। মাত্র ২ ঘন্টার মধ্যে আসামী আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে নির্যাতিত শিশুটির পরিবার জানান, ওই মান্নান কবিরাজ জীন-ভুতের কবিরাজি করে। তার বিরুদ্ধে অনেক নারী কেলেংকারীর অভিযোগ আছে। লোক লজ্জা ও মান সম্মানের কথা ভেবে কেউ মুখ খুলেনা। সকলেই ওই লম্পটের কঠোর শাস্তি দাবী করেছেন।