বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৪টি গ্র্যান্ড স্লাম জিতেও ছুটে চলছেন নোভাক জোকোভিচ

২৪টি গ্র্যান্ড স্লাম জিতেও ছুটে চলছেন নোভাক জোকোভিচ

২৪টি গ্র্যান্ড স্লাম জিতেও ছুটে চলছেন নোভাক জোকোভিচ। তার জয়ের ক্ষুধা থামার কোনো লক্ষণ নেই। তিনি আরো খেলতে চান, আরো জিততে চান। তার কাছে বয়স কেবলই একটি সংখ্যা। সোমবার ভোরে স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ের পরেও তার সেই ক্ষুধা কমেনি। 

ম্যাচ শেষে জোকোভিচের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছিল তার কোচ গোরান ইভানিসেভিচকে। জবাবে তিনি জানালেন, শিষ্যের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ইউএস ওপেন জয়ের পরে সাংবাদিকরা গোরানকে প্রশ্ন করেন, এবার কি তবে র‌্যাকেট তুলে রাখবেন জোকোভিচ? 


জবাবে কোচ বলেন, ‘সেটা তাকে (জোকোভিচ) জিজ্ঞেস করলেই পারেন। আমার মনে হয় না, সে এখনই অবসর নেবে। বরং সে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার কথা ভাবছে। নোভাক চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। সে লড়াই করতে চায়। এই লড়াকু মানসিকতাই তাকে এগিয়ে নিয়ে যায়। 

২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের পর সে ২৫ নম্বরটার কথা ভাববে। সেটা জিতলে ২৬ নম্বরের কথা ভাববে। নোভাক থামতেই চায় না।’ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় জোকোভিচের বয়স হবে ৪১! এত বয়সেও তিনি কোর্টে নামতে চান। কারণ প্রতিদিনই নিজেকে কোর্টে নামার জন্য ফিট রাখেন জোকোভিচ। 

খেলা না থাকলেও ডায়েট বা শরীরচর্চায় কোনো কমতি রাখেন না। গোরান বলেন, ‘নিজেকে ফিটনেসের চরমে রাখার চেষ্টা করে নোভাক। সারা বছর ধরে পরিশ্রম করে। নোভাকের মতো পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি। এ কারণেই সে টেনিসের সর্বোচ্চ পর্যায়ে এখনো সাফল্য পাচ্ছে।’


অন্যদিকে ফাইনাল জিতে জোকোভিচ বলেছেন, অবসর নেওয়ার কোনো ইচ্ছাই তার নেই। জোকোভিচের ভাষায়, ‘বয়স একটা সংখ্যা ছাড়া কিছু নয়। এই মুহূর্তে এ ছাড়া আমার কিছু মনে হচ্ছে না। অবসর নেওয়ার কথা একেবারেই ভাবছি না। এখনো আমি শীর্ষ স্তরে আছি। 

শারীরিক ও মানসিকভাবে ভালো জায়গায় আছি। আরো এগিয়ে যেতে চাই। কেন টেনিস ছাড়ার কথা ভাবব? আগামীদিনে যদি তরুণ খেলোয়াড়েরা আমাকে গ্র্যান্ড স্লামের লড়াই থেকে বের করে দিতে পারে, তখন ভাবব।’