বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা

ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা

ঢাকা প্রেস,বরিশাল প্রতিনিধি:-


বরিশাল নগরীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যুবদল নেতা ইমরান আলী শোভন (৩৩) গ্রেপ্তার হয়েছেন। ইমরান বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।


বুধবার (২০ নভেম্বর) নগরীর রূপাতলী এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। ইমরান রূপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে।
 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) কাউনিয়া এলাকার এক তরুণী তার বন্ধুর সঙ্গে নগরীর নতুন হাউজিং এলাকায় ঘুরতে গেলে তাদের জিম্মি করা হয়। ইমরান ও তার সহযোগীরা তাদের রূপাতলীতে নিয়ে গিয়ে একটি বিশেষ কক্ষে আটকে রাখে। সেখানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং তার বন্ধুকে আলাদা একটি রুমে আটক রেখে মারধর করা হয়। এ সময় মোটরসাইকেলসহ মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়।


বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার অজুহাতে বেরিয়ে তরুণীর বন্ধু কোতোয়ালি থানায় গিয়ে পুরো ঘটনা জানান। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে।


ইমরানের বিরুদ্ধে রূপাতলী এলাকায় চাঁদাবাজি, শ্রমিকদের মারধর এবং মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে। স্থানীয়রা তার অপকর্মের বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।
 

এই ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।