শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৩:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বকশিবাজার জামে মসজিদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: বকশিবাজার জামে মসজিদ পুনর্নির্মাণ কমিটি

বকশিবাজার জামে মসজিদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: বকশিবাজার জামে মসজিদ পুনর্নির্মাণ কমিটি

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-

 

বকশিবাজার জামে মসজিদ রক্ষায় সবার সহযোগিতার আহ্বান জানান মসজিদ পুনর্নির্মাণ কমিটির কর্তা ব্যক্তিরা। তাঁরা সকলের উদ্দেশ্যে বলেন,

মহানবী (সা.) বলেছেন:❝যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।❞(সহিহ বুখারি: ৪৫০, সহিহ মুসলিম: ৫৩৩)

৫ই আগস্ট ২০২৪: মুতোয়াল্লী পরিবার ও তাদের দোসররা বকশিবাজার জামে মসজিদের জমি দখল করতে হামলা চালায় এবং নিরীহ মুসল্লিদের আহত করে। এরপর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।

১৭৯০ সালে মেহেরুন বিবি মসজিদের জমি ওয়াকফ করেন। ২০২২ সালের ৩০শে জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মসজিদটি ভেঙে ফেলে। উচ্চ আদালতের আদেশে (CIVIL PETITION FOR LEAVE TO APPEAL NO.3683 OF 2023) মসজিদ পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হয়। ১৭ই জানুয়ারি ২০২৫, আল্লামা মামুনুল হক ও মুফতি সাখাওয়াত হোসেন রাজি মসজিদ পুনর্নির্মাণ উদ্বোধন করেন।

আমাদের দায়িত্ব: মসজিদ রক্ষায় ঐক্যবদ্ধ হোন,সামাজিক মাধ্যমে (Facebook,Twitter,YouTube)#SaveBakshibazarMosque হ্যাশট্যাগ ছড়িয়ে দিন। মিথ্যা মামলা ও মসজিদ দখল প্রতিহত করতে জনমত গঠন করুন।

জুমার খুতবায় আলেম-ওলামাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করুন।

📖 আরও হাদিস: “মুসলিমদের সম্মিলিত কাজের মাঝে সর্বোত্তম কাজ হলো মসজিদ নির্মাণ ও সংরক্ষণ।” (তিরমিজি: ১৩৭৫)

আল্লাহর ঘর রক্ষায় আমরা কি চুপ করে ঘরে বসে থাকবো? আপনারা কণ্ঠস্বর তুলুন, মসজিদ রক্ষায় এগিয়ে আসুন! জনগণের কাছে আহ্বান জানিয়েছেন বকশিবাজার জামে মসজিদ পুনর্নির্মাণ কমিটির বিশিষ্টজনরা।