শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৫:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, ধর্ষক আটক 

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, ধর্ষক আটক 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এসময় ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
 

বুধবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সূর্যের খামার গ্রামে ঘটনাটি ঘটে। এলাকার পঞ্চাশোর্ধো মানসিক প্রতিবন্ধী নারীকে মাছ দেওয়ার লোভ দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮)।
 

ঘটনাস্থলেই ধর্ষককে আটক করে স্থানীয়রা। পরে অভিযুক্ত যুবককে পাশের বাড়ির একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন তারা। পরে বিকেল ৩টার দিকে নাগেশ্বরী থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ধর্ষণের শিকার নারীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।