শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২১:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মো. আব্দুল্লাহ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন, অবশেষে মৃত্যুবরণ করেছেন।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

মো. আব্দুল্লাহ ছিলেন সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি যশোরের বেনাপোলের বাসিন্দা ছিলেন।
 

স্বজনরা জানান, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের গুলি তার মাথায় লাগে। আহত অবস্থায় তাকে তিন মাস ধরে সিএমএইচের নিউরো সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে তার মৃত্যু ঘটে।