শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

পাবনা প্রতিনিধি:-

 

পাবনার ঈশ্বরদী উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত হান্নান মালিথা সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের বাসিন্দা এবং সৈয়দ আলী মালিথার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, হান্নান ছলিমপুর মোড় থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত এলাকা ত্যাগ করে।
 

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।