মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নৌকা প্রতীক নিয়ে  জয় লাভ করেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার আসনে ঘোষিত ফলাফলের মধ্যে সর্বোচ্চ ৯৪ হাজার ৬৭৯ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন।

রোববার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু পেয়েছেন ২ হাজার ২১৯ ভোট। ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির (আম) প্রার্থী শাহীন খান পেয়েছেন ৫৬১ ভোট। 

তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) প্রার্থী নাঈম হাসান পেয়েছেন ৫৯৯ ভোট। ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) প্রার্থী আতিকুর রহমান নাজিম পেয়েছেন ২৩৭ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) প্রার্থী মুহাম্মদ আব্দুল হাকিম পেয়েছেন ৩৫২ ভোট।