শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত: রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত: রেল যোগাযোগ বন্ধ

ঢাকা প্রেস
জীবননগর উপজেলা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:-


চুয়াডাঙ্গায় বড় ধরনের রেল দুর্ঘটনা.....

মঙ্গলবার দিনগত রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে একটি তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় খুলনা-ঢাকা রেল রুটে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
 

খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনসহ অন্যান্য ট্রেনের শত শত যাত্রী এ দুর্ঘটনার কারণে আটকে পড়েছেন। যাত্রীরা প্রচন্ড ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।
 

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানিয়েছেন, খুলনাগামী একটি তেলবাহী ট্রেন স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছে পৌঁছাতে পৌঁছাতে লাইনচ্যুত হয়ে পড়ে।
 

ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে রেললাইন মেরামত করতে কিছু সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।


এই দুর্ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।