সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোপার আমেরিকার ফাইনালে গাইবেন শাকিরা 

কোপার আমেরিকার ফাইনালে গাইবেন শাকিরা 

পপ তারকা শাকিরা ভক্ত ছড়িয়ে আছে বিশ্বব্যাপি। তার গানগুলো শ্রোতাদের মুগ্ধ করে। শাকিরার ভক্তদের জন্য সুখবর। আগামী রোববার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। কোপা আমেরিকার ফাইনালের  মধ্যবিরতিতে মঞ্চ মাতাবেন এই গায়িকা।    
 

পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এই টুর্নামেন্টে পারফর্ম করবেন। রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে  গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ।যেখানে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন। 

 

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেন, শাকিরা একজন অসাধারণ তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো সবার প্রিয়। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার এবারের আসরে তার গান সবাইকে মুগ্ধ করবে। শাকিরা তার গান দিয়ে সবাইকে সুরের জাদুতে এক করবেন।