সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অনুদানের চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য আহ্বান

অনুদানের চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য আহ্বান

বিনোদন ডেস্ক:-

 

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের জন্য কাহিনি ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ৩২টি চলচ্চিত্র অনুদান পাবে।
 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদানের জন্য চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী ৭ এপ্রিল বিকেল ৪টার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
 

শুধুমাত্র দেশীয় নির্মাতা ও প্রযোজকেরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্মাণ পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ ১২টি কপি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

এছাড়া, কেবল প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাদার এবং অভিজ্ঞ ব্যক্তিরাই কাহিনি জমা দিতে পারবেন। জমাকৃত কাহিনিগুলো যাচাই-বাছাই করে সর্বমোট ২০টি চিত্রনাট্য অনুদানের জন্য নির্বাচিত হবে।