সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন ফোক গানে মৌসুমী ইকবালের মুগ্ধতা: এসেছে ‘বাউরা ছোড়া’

নতুন ফোক গানে মৌসুমী ইকবালের মুগ্ধতা: এসেছে ‘বাউরা ছোড়া’

ঢাকা প্রেস-বিনোদন ডেস্ক:-

 

নতুন সুরের ছোঁয়ায় শ্রোতাদের মন ছুঁতে আবারও হাজির হয়েছেন জনপ্রিয় গায়িকা মৌসুমী ইকবাল। শৈশব থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী ছোটবেলা থেকেই গানে মুগ্ধ ছিলেন। সেই ভালোবাসার পথ ধরেই তিনি কণ্ঠ দিয়েছেন একশোরও বেশি মৌলিক গানে, যার মধ্য দিয়ে নিজেকে একজন সৃষ্টিশীল সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
 

এই ধারাবাহিকতায় শ্রোতাদের জন্য এবার নিয়ে এসেছেন নতুন ফোক ঘরানার গান ‘বাউরা ছোড়া’। আনোয়ারুল আবেদীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিকো। গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।
 

গানটি নিয়ে মৌসুমী বলেন, “ফোক গানের প্রতি আমার ভিন্ন রকম একটা ভালো লাগা আছে। তাই এ ধরণের গানে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ‘বাউরা ছোড়া’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। সামনে আরও কিছু নতুন গান নিয়ে কাজ চলছে, যেগুলো শিগগিরই প্রকাশ পাবে।”
 

মৌলিক গানের পাশাপাশি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন মৌসুমী। যদিও এখনো সিনেমার গানে তার কণ্ঠ শোনা যায়নি, তবে প্লেব্যাক করার আগ্রহ প্রকাশ করেছেন এই প্রতিভাবান গায়িকা।