শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪২:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চারঘাটে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা 

চারঘাটে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা 

ঢাকা প্রেস
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-


রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গোপালপুর গ্রামে খোরশেদ আলী(৬৫) পিতা মৃত আব্দুল চশমা গতকাল শনিবার  সকাল ৮ টার সময় নিজ বাড়িতে গলায় ফাঁস  দিয়ে আত্নহত্যা করে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় ভোরে হাটাহাটি করে বাড়িতে কেউ না থাকায় মানসিক চিন্তা সহ্য করতে না পেরে আত্নহত্যা করে। এ বিষয়ে তার বড় ভাই আব্দুল মজিদ চশমা  জানান, তার দুই মেয়েকে সব জমি জায়গা মেয়ের নামে রেজিস্ট্ররি করে দেওয়ার পর থেকে অভাব অনটনে থাকে, পরে কিছু জমি তার মেয়ে কে দিয়ে  বিক্রি করে কিছু দিন চলে তার সংসারে আবার চলে আসে অভাব,কিন্তু আর চোখের লজ্জায় মেয়ের কাছে বলতে না পারায় মানষিক চিন্তায় বাড়িতে তার স্ত্রী, ছোট মেয়ে না থাকায় আত্নহত্যার পথ বেচে নেন। এই বিষয় চারঘাট থানার ওসি আফজাল হোসেন বলেন পারিবারিক অভাব অনটন মানষিক সমস্যার কারনে আত্নহত্যা করে, এ ব্যাপারে চারঘাট থানায় একটি ইউডি মামলা রুজু হয়।