শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:১০:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের ভেতর থেকে সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শাহপরীর দ্বীপের সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ার পূর্ব পাশে এসব শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।
 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন। তিনি জানান, মিয়ানমার থেকে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারে বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন।
 

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি অস্ত্রের গুলির শব্দ পাওয়া যায়, যা তাদের ঘরবাড়িতে কম্পন সৃষ্টি করে। এ ধরনের গোলাগুলির শব্দে স্থানীয়রা এতটা ভীত হয়েছেন যে, মনে হচ্ছিল ঘরবাড়ি যেন ভেঙে পড়বে।
 

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।