বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপে পঞ্চম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড 

বিশ্বকাপে পঞ্চম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড 

আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে টস জিতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডদের নাজেহাল অবস্থা। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে সবশেষ ম্যাচে  হারে ইংল্যান্ড। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতে মরিয়া ইংলিশরা। 


মাঠে নামছে ইংল্যান্ড তিনটি পরিবর্তন নিয়ে। একাদশে ফিরেছেন মইন আলি, লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস। শ্রীলঙ্কার মতোই ইংল্যান্ডের মতোই। ৪ ম্যাচে মাত্র একটিতে জয় লঙ্কানদের। তবে সবশেষ ম্যাচে ৫ উইকেটে নেদারল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। 


এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা। একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার আঞ্জেলো ম্যাথিউস ও পেসার লাহিরু কুমার।

ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, জস বাটলার (অধিনায়ক), বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ। 

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও লাহিরু কুমারা।