শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪২:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিল অনুঘটক: ড. ইফতেখারুজ্জামান

হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিল অনুঘটক: ড. ইফতেখারুজ্জামান

ঢাকা প্রেস নিউজ
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ একটি অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
 

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
 

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
 

এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মোকাবেলায় আইনি সহায়তা প্রদানের জন্য পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
 

কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য, টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।