শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫২:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বাবার ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বাবার ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাবার নামে ঠিকাদারি লাইসেন্স ইস্যুর বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন।
 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।”
 

তিনি জানান, গতকাল রাত ৯টার দিকে এক সাংবাদিক তার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বিষয়ে জানতে চান। বিষয়টি জানার পর তিনি বাবার সঙ্গে কথা বলেন এবং নিশ্চিত হন যে, জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স সংগ্রহ করেছেন তার বাবা।

 

বাবার ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


 

আসিফ মাহমুদ লিখেন, “আমার বাবা একজন স্কুলশিক্ষক। তিনি আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একজন স্থানীয় ঠিকাদার বাবাকে পরিচয় ব্যবহারের অনুরোধ জানালে, বাবাও তার কথায় রাজি হয়ে লাইসেন্সটি করেন। যদিও রাষ্ট্রের যেকোনো নাগরিক ব্যবসা করার জন্য লাইসেন্স নিতে পারে, তবুও আমি দায়িত্বে থাকা অবস্থায় এটি স্বার্থসংঘাতের (Conflict of Interest) বিষয় হয়ে দাঁড়ায়।”
 

তিনি আরও জানান, বিষয়টি বুঝিয়ে বলার পর তার বাবা নিজেই লাইসেন্স বাতিলের আবেদন করেন, এবং আজ তা বাতিল করা হয়েছে। এছাড়া, লাইসেন্সটি ব্যবহার করে কোনো কাজের জন্য এখনো পর্যন্ত কোনো আবেদনও করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
 

এই পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা-সমালোচনারও ব্যাখ্যা দিয়েছেন।