শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযান: বড় ধরনের অস্ত্র উদ্ধার

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযান: বড় ধরনের অস্ত্র উদ্ধার

ঢাকা প্রেস
পুঠিয়া উপজেলা (রাজশাহী) প্রতিনিধি:-

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যৌথবাহিনীর পরিচালিত এক অভিযানে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 

সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ একটি দল সোমবার দিবাগত রাতে বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে এই অভিযান চালায়। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে:

  • দুটি ওয়ান শুটারগান
  • তিনটি টিপ চাকু
  • ১০টি চাইনিজ কুড়াল
  • তিনটি লোহার হাঁসুয়া
  • দুটি ধারালো ছুরি

র‌্যাব-৫ থেকে মঙ্গলবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যদিও এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি, উদ্ধারকৃত অস্ত্রগুলো বেলপুকুর থানায় জমা দেওয়া হয়েছে।