শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বেলেপুকুর গ্রামের মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, কোরআন প্রতিযোগিতা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (২২ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কিডস্ ভ্যালী স্কুলের মিলনায়তনে এ আয়োজন করে সংগঠনটি।
 

এসময় উপস্থিত ছিলেন ইকরা’অ স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি ওবায়দুল হক, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেক, রাসেল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কর্মীরা।

প্রথমেই ছোট ছোট শিশুরা কোরআন তেলাওয়াত ও কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। উক্ত কোরআন প্রতিযোগিতার বিচারক ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক মাওঃ আনোয়ারুল ইসলাম। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি ওবায়দুল হক জানান সাধারণ শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন তিলাওয়াত শেখা এবং তদানুযায়ী আমল করার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।