বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কন্যাসন্তানের বাবার হলেন জাতীয় দলের মুশফিকুর রহিম

কন্যাসন্তানের বাবার হলেন জাতীয় দলের মুশফিকুর রহিম

কন্যাসন্তানের বাবার হলেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি ও নবজাতক দুজনেই বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন মুশি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম... মহান আল্লাহ আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। মা-মেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’


পারিবারিক কারণে এশিয়া কাপের মাঝপথেই মুশফিক দেশে চলে আসবেন এই কথা আগেই জানা ছিল। মুশফিক দেশে ফেরার আগেই অবশ্য জানা গিয়েছিল, তিনি বাবা হতে চলেছেন।

এই গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডির পাশে থাকতেই ফিরে আসেন দেশে। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই বিরতিতে দেশে ঘুরে যাচ্ছেন মুশফিক। ১৩ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।