সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : দ্য হান্ড্রেড প্রতিযোগিতার আগামী আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে নিলাম অনুষ্ঠিত হবে। 

 

দ্য হান্ড্রেডের নিলামের জন্য মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছিলেন। সেখান থেকে নিলামে জায়গা পেয়েছেন মুস্তাফিজ ও রিশাদ। 

 

ড্রাফট থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর মত ক্রিকেটাররা। 

 

 বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ডের তালিকায় আছেন মুস্তাফিজ। রিশাদের ভিত্তি মূল্য ৭৫ হাজার পাউন্ড। 

 

২০২১ সালে দ্য হান্ড্রেড শুরুর পর এখনও অবধি বাংলাদেশের কোন ক্রিকেটার ১শ বলের টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। 

 

২০২৬ সালের নিলামের জন্য ১৮টি দেশ থেকে প্রায় ১ হাজার ক্রিকেটার নিবন্ধন করেছে বলে জানায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

 

২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে।