মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিজয়ী সালমান এফ রহমান

বিজয়ী সালমান এফ রহমান

ঢাকা-১ আসনে আবারো এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দ্বাদশ নির্বাচনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান ১ লাখ ১৫ হাজার ৭৫ ভোটের ব্যবধানে জাতীয়পার্টির প্রার্থী সালমা ইসলামকে পরাজিত করেন।

তিনি বলেন, ঢাকা-১ আসনে টানা দ্বিতীয়বারের মতো আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় দোহার-নবাবগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এলাকাবাসীর আস্থার প্রতিদান স্বরূপ তাঁদের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আপনাদেরকে দেওয়া সকল প্রতিশ্রুতি যথাসম্ভব দ্রুত সময়ে বাস্তবায়ন করার চেষ্টা করবো।

সালমান এফ রহমান মোট ভোট পান ১ লাখ ৫০ হাজার ৫টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালমা ইসলাম পান ৩৪ হাজার ৯৩০ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির মুফিদ খান (সোনালী আঁশ) ৪৭৩ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির শামসুজ্জামান চৌধুরী (একতারা) ৫০৮ ভোট, গণফণ্টের শেখ মো. আলী (মাছ) ৫৩১ ভোট. ওয়ার্কার্স পাটির মো. করম আলী (হাতুড়ি) ৬৪২ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম (আম) ৪৩০ ভোট পেয়েছে। দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৬০৯ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৯১ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩৪৭২ ভোট। আসনটি মোট কেন্দ্র ১৮৪টি।