সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা: আজিজুল হাকিম

টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা: আজিজুল হাকিম

ঢাকা প্রেস-বিনোদন ডেস্ক:-

 

আজিজুল হাকিম-জন্ম: ১৫ মে ১৯৫৯

পেশা: টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা

বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর গ্রামে। তিনি প্রকৌশলী আবদুল হাকিম ও মহিজুন্নেসার সন্তান। ছাত্রজীবন থেকেই তাঁর নাট্যজগতে পদচারণা শুরু। পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ—ঢাকার মাঠে নিয়মিত ফুটবল খেলতেন এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম একাদশে খেলেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন ১৯৮৩ সালে। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক পুত্র মুহাইমিন রেদোয়ান এবং এক কন্যা নাযাহ হাকিম।

পুরস্কার ও সম্মাননা:

  • জয় জয়দিন পুরস্কার (১৯৯৪)

  • সাংস্কৃতিক পরিচালক সমিতির পুরস্কার (২০০১, ২০০২, ২০০৩)

  • বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক পুরস্কার (২০০২)

  • বাংলাদেশ সাংস্কৃতিক সাংবাদিক ফোরাম পুরস্কার (২০০৩)

  • বাংলা টিভি ইউকে লিমিটেড পুরস্কার (২০০৪)

আজিজুল হাকিমের শিল্পচর্চা ও কর্মনিষ্ঠা বাংলা নাট্যাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পরিশেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।