বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ (রোববার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।   

এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই বাঁচা-মরার লড়াইয়ে জয়ের জয় পেতে মরিয়া টাইগাররা।

এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে শামীম হাসান পাটোয়ারির। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশের বাইরে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।


অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বেশ আশাবাদী। কারণ আমরা আগের থেকে শক্তিশালী ইউনিট। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা কিনা প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে ভালো পারফরম্যান্স আমরা করবো।’ 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।