সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভালোবাসার গান, সঞ্চিতা রাখির কণ্ঠে

ভালোবাসার গান, সঞ্চিতা রাখির কণ্ঠে

বিনোদন প্রতিবেদক:-

 

বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে, জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীত "ভালোবাসি, ভালোবাসি"। এই জনপ্রিয় গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পাল, এবং চিত্রগ্রহণ, সম্পাদনা ও দৃশ্যায়ন ভাবনায় ছিলেন ধ্রুব জ্যোতি। গানটির শব্দগ্রহণে ছিলেন গৌতম বসু।
 

গানটি সম্পর্কে সঞ্চিতা রাখি জানান, এটি থাইল্যান্ডে চিত্রায়িত হয়েছে। বসন্ত ও ভালোবাসা দিবসের আবহে, থাইল্যান্ডের তরুণ–তরুণীদের মধ্যে ভালোবাসার যে আকুলতা তৈরি হয়, সেটিকেই এই গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গানটি সবার ভালো লাগবে।
 

গান নিয়ে সঞ্চিতা রাখির দীর্ঘ যাত্রা রয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতের ওপর পড়াশোনা করেছেন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে সঞ্চিতা ইতোমধ্যে সরকারি–বেসরকারি রেডিও–টেলিভিশন এবং মঞ্চে নিয়মিত সংগীত আয়োজনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি, নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিত গান প্রকাশ করছেন।
 

রাখি বলেন, "রবীন্দ্রসংগীতে যে শিক্ষা পেয়েছি, তার রেশ ছড়িয়ে দিতে চাই গানের মাধ্যমে। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করে আগামীতে আরও সমৃদ্ধ হতে চাই।"