শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

য়বৃদ্ধা নারীকে যুবদল নেতার মারধর, থানায় অভিযোগ

য়বৃদ্ধা নারীকে যুবদল নেতার মারধর, থানায় অভিযোগ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের বিরুদ্ধে ষাটোর্ধ্ব এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে চিলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

ঘটনার শিকার ওই নারী বলেন, ‘বিকালে ছেলেকে খুঁজতে পাম্পের মোড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রেজাউল আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চের ওপর পড়ে যাই। এরপর সে আমাকে চড়থাপ্পড় মারে । এ সময় আমার ছেলে ও ছেলের বউ এগিয়ে আসলে তাদেরও চড়থাপ্পড় মারতে থাকে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।’

 

আব্দুল হাই, আবু বক্কর সিদ্দিক, মিলন মিয়া, সাহেদুল, শাহালমসহ স্থানীয় কয়েকজন জানান, রেজাউল করিম দলের ক্ষমতা দেখিয়ে এলাকায় অনেকের সঙ্গেই খারাপ আচরণ করছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যাচ্ছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানায় এলাকাবাসী।

 

অভিযুক্ত যুবদল নেতা রেজাউল করিম বলেন, ‘ওই নারীকে আমি মারিনি বরং তিনি আমার গায়ের ওপর পড়েছিলেন। আমি সরিয়ে দিয়েছি। আমাকে হেনস্তা করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।’

 

নারীর ওপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ। তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’