শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আজ প্রধান উপদেষ্টা আজারবাইজান যাচ্ছেন

আজ প্রধান উপদেষ্টা আজারবাইজান যাচ্ছেন

ঢাকা প্রেস নিউজ


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিতব্য কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে দেশটিতে সফরে যাচ্ছেন। সোমবার (১১ নভেম্বর) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার এই সফর চলবে।

 

প্রেস সচিব জানান, সফরের সময় ড. ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ যে চ্যালেঞ্জ ও ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন। কপ-২৯ সম্মেলনের বিভিন্ন ফোরামে তার বক্তব্য থাকবে, যেখানে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা তুলে ধরবেন।
 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে, তিনি নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন।