শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নাচোল জাতীয়তাবাদী দল বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নাচোল জাতীয়তাবাদী দল বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নাচোলে  এক মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার ( ১৪ এপ্রিল) বিকেলে নাচোল সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে শুরু হওয়া মানববন্ধনটি শহর প্রদক্ষিণ করে নাচোল বাসস্ট্যান্ডে  এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

এই মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশ অংশ নেন ও বক্তব্য রাখেন আব্দুস সালাম তুহিন সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা ও মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ -২ আসন,
 

আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আবু তাহের খোকন সাধারণ সম্পাদক  নাচোল উপজেলা বিএনপি ,
তন্ময় আহমেদ যুগ্ন আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা  স্বেচ্ছা সেবক দল,মোহাম্মদ শাজাহান আলী প্রস্তাবিত কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাচোল উপজেলা শাখা, মানিরুল ইসলাম যুবনেতা নাচোল উপজেলা বিএনপি,আসগার হোসেন রোমিও সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স, তানভীর  মাহমুদ যুগ্ন আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল ও নাচোল উপজেলা শাখা ছাত্রদলের নেতা কর্মীসহ  বিএনপি ও  যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

 

ছাত্রদলের ও বিএনপির নাচোল উপজেলার সর্বস্তরের নেতারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, (ইসরায়েলি সন্ত্রাসী হামলা- বন্ধ করো, করতে হবে’ সহ, নানা স্লোগান দেন এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া মোনাজাত করেন I
 

সমাবেশে বক্তারা বলেন; “ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের  রাজনৈতিক দলের নেতা হিসেবে এই হত্যা ও নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 

তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।